'করোনা চীন বানিয়েছে', ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২১, ১৮:২৮আপডেট : ০৪ জুন ২০২১, ১৮:২৮

নভেল করোনাভাইরাস উহানের ল্যাবেই তৈরি হয়েছে উল্লেখ করে চীনকে ১০ লাখ কোটি (১০ ট্রিলিয়ন) মার্কিন ডলার জরিমানার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভাইরাসের জন্য বহু মানুষের প্রাণহানির দায়ে চীনকে শাস্তি ভোগ করা উচিত বলেও নতুন করে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, ‘উহানের ল্যাব থেকেই কোভিড ছড়িয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি কথিত শত্রুও এখন আমার আগের কথা বিশ্বাস করছেন।’

প্রেসিডেন্ট থাকাকালীন করোনাভাইরাসকে বারবার ‘চীনা ভাইরাস’ অভিহিত করে বিভিন্ন বিতর্কের জন্ম দেন ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, চীনের জন্য যে মৃত্যু ও ক্ষয়ক্ষতির হয়েছে, সেজন্য বেইজিংয়ের উচিত জরিমানা হিসেবে ১০ লাখ কোটি (১০ ট্রিলিয়ন) ডলার যুক্তরাষ্ট্র ও বিশ্বকে দেওয়া।

সম্প্রতি কোভিড-১৯ এর উৎস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে উহানের ভাইরাস গবেষণাগারের তিন কর্মীসহ নয় ব্যক্তির মেডিক্যাল রেকর্ড প্রকাশ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। এই নয়জনের তথ্য থেকেই করোনাভাইরাস ল্যাব থেকে প্রথম ছড়িয়েছে কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যাবে বলে মনে করেন তিনি।

চীনের উহানেই ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। এর মাসখানেক আগে শহরটিতে অবস্থিত ভাইরোলজি ল্যাবের তিন গবেষক গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে সম্প্রতি জানা গেছে। এই খবর খতিয়ে দেখা শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মহামারি আকারে করোনাভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়লে এ পর্যন্ত প্রায় ৩৭ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ছাড়িয়েছে।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী