সম্মেলনের আগে পুতিনকে হুমকি দিলেন বাইডেন

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ২১:২৭আপডেট : ১০ জুন ২০২১, ২২:০৪
image

আগামী সপ্তাহে জেনেভায় প্রথম বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, অন্য গণতান্ত্রিক দেশগুলোকে রাশিয়া ভয় দেখালে প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলন শেষে আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউজের তরফ থেকে জানানো হয়েছে, দুই নেতা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন। অস্ত্র নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ, রাশিয়ার সাইবার-হ্যাকিং কার্যক্রম এবং রুশ বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনিকে কারাবন্দি রাখার মতো বিষয়ও আলোচনায় স্থান পাবে।

জি-৭ সম্মেলনে যোগ দিতে বুধবার যুক্তরাজ্যের মিলডেনহলের রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে সংঘাত চাই না... আমরা চাই একটি স্থিতিশীল ও অনুমানযোগ্য সম্পর্ক।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আমার অবস্থান পরিষ্কার: রুশ সরকার ক্ষতিকর কার্যক্রমে যুক্ত হলে যুক্তরাষ্ট্র অর্থপূর্ণ উপায়ে প্রতিক্রিয়া জানাবে। আমরা ইতোমধ্যে তার প্রতিফলন ঘটিয়েছি। আমরা বলে দিতে চলেছি যে যুক্তরাষ্ট্র, ইউরোপ বা অন্য কোনও জায়গায় গণতন্ত্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা হলে পরিণাম ভোগ করতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, জি-৭ সম্মেলনের পর ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জো বাইডেন বলেন, ‘আমাদের গণতান্ত্রিক সহযোগীদের সঙ্গে বৈঠকের পর একটি সাধারণ এজেন্ডা নিয়ে আমি জেনেভায় যাবো সেই মানুষের সঙ্গে বৈঠক করতে, যার সঙ্গে আগেও আমি সময় কাটিয়েছি।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী