সমুদ্রের তীরে মিললো দুই মাথার কচ্ছপের বাচ্চা

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ১০:০০আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১০:০০
image

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সমুদ্র তীরে টহলের সময় হতবাক হয়ে যান স্থানীয় এক পার্কের স্বেচ্ছাসেবকেরা। চোখের সামনে তারা দেখতে পান দুই মাথাওয়ালা একটি কচ্ছপের বাচ্চা।

সাউথ ক্যারোলিনা স্টেট পার্কের ফেসবুক পাতায় এক পোস্টে জানানো হয়েছে, এডিস্তো বিচ স্টেট পার্কের স্বেচ্ছাসেবকদের একটি টহল দল নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সমুদ্র তীরে কচ্ছপের বাসাগুলো খুঁজে দেখছিলেন। সেই সময় ওই কচ্ছপের বাচ্চাটি পাওয়া যায়।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা প্রতি তিন থেকে পাঁচ দিন অন্তর কচ্ছপের বাসাগুলো পরীক্ষা করে থাকেন। ডিম ফুটে বাচ্চা বের হতে জরুরি কোনও সহায়তা প্রয়োজন হলে সেগুলো সরবরাহ করেন তারা। আর এই সহায়তার উপরেই নির্ভর করে কত ডিম ফুটে বাচ্চা বের হবে। এছাড়া যেসব বাচ্চা সাগরে পৌঁছাতে পারেনি সেগুলো পৌঁছে দিয়ে থাকেন তারা।

সেদিন নিয়মিত পরীক্ষার সময়ে একটি বাসায় তিনটি কচ্ছপের বাচ্চা পাওয়া যায়। এর একটি ছিলো দুই মাথার।

সাউথ ক্যারোলিনা স্টেট পার্ক জানিয়েছে, ‘জিনগত পরিবর্তনের ফলাফল দুই মাথার কচ্ছপ। বিগত বছরগুলোতেও সাউথ ক্যারোলিনায় দুই মাথার কচ্ছপের বাচ্চা পাওয়া গেছে, তবে এডিস্তো বিচ স্টেট পার্কে এবারই প্রথম এই বাচ্চা পাওয়া গেছে।’ ছবি তোলার পর তিনটি বাচ্চাই সাগরে ছেড়ে দেওয়া হয়।

বেশিরভাগ সামুদ্রিক কচ্ছপই গ্রীষ্মকালে ডিম থেকে বাচ্চা ফোটায়। যদিও সারা বছরই এরা প্রজননক্ষম থাকে।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী