যুক্তরাষ্ট্রে মাঠে খেলা চলাকালীন গুলি, আহত একাধিক

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ১১:৩০আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১১:৩০

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি মাঠে ফুটবল খেলা চলাকালীন গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়লে দশর্ক ও খেলোয়াড়রা দ্রুত মাঠ ত্যাগ করেন। এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স-১০।

এদিকে রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯:৫৬ মিনিটের দিকে রাজ্যের মোবাইল শহরের লাডি পিবলস স্টেডিয়াম উইলিয়ামসন-ভিগর দলের খেলার শেষ মুহূর্তে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গুলিবিদ্ধ হয়ে ৪ জন আহত হয়েছেন। কোথা থেকে গুলি ছোড়া হয়েছে এ নিয়ে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি