চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ১০:৪২আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১০:৫০

চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ীই তাইওয়ানকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। বেইজিং-তাইপের চলমান উত্তেজনার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করলেন বাইডেন।

সিএনএন টাউন হলে তাইওয়ানকে প্রতিরক্ষা সহায়তার দেওয়ার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাইওয়ানের প্রতি আমাদের একটা প্রতিশ্রুতি আছে।

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের কানাডা ও ইউরোপে ন্যাটো মিত্রদের রক্ষা করার জন্য যেমন একটি প্রতিশ্রুতি রয়েছে ঠিক তেমনি জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের সঙ্গেও রয়েছে।

তবে বাইডেনের মন্তব্যের পর হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের জানান, তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির কোনও পরিবর্তন হবে না।

গত কয়েকমাসে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশ করে। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সম্প্রতি দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না। তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র বলে আসছে।

/এলকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি