হাজার অক্ষরের নাম তার, জন্ম সনদ কত বড়?

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ১৭:৩৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৭:৩৬

সকলের পড়তে কষ্ট হবে চিন্তা করে অনেকেই অফিসিয়াল ডকুমেন্ট এবং সার্টিফিকেটে নিজেদের পূর্ণ নাম ব্যবহার করেন না। আবার অনেকেই আছেন যারা তাদের নামের মধ্যে প্রিয় বস্তু, জায়গা, খাবার, মুভি, রং, মানুষ কিংবা ঘটনার বিবরণ রেখে দিতে চান।

১৯৮৪ সালে সান্দ্রা উইলিয়ামস যখন মা হলেন, তখন তিনি জানতেন মেয়ের জন্য ক্লাসিক তিন বা চার অক্ষরের নাম রাখবেন না তিনি। ছোট কিন্তু অস্বাভাবিক নাম রাখার পরিবর্তে তিনি মেয়ের জন্ম সনদে তিন শব্দের যে নাম লেখেন তাতে অক্ষর ছিল মোট ৫৭টি।

১৯৮৪ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের মেয়ে। জন্মের মাত্র তিন সপ্তাহের মধ্যে মেয়েকে দীর্ঘ নাম দেওয়ার পরও সান্দ্রা এবং তার স্বামী নাম সংশোধনের আবেদন করেন। সংশোধিত নামে রয়েছে মোট ১ হাজার ১৯ অক্ষর। নামের মাঝখানে রয়েছে ৩৬টি শব্দ।

তবে বন্ধু এবং পরিবারের সদস্যরা মেয়েটিকে ডাকেন জেমি নামে। তার জন্ম সনদের দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় দুই ফুট। ওই নামটি ভেঙে দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দেয়।

১৯৯৭ সালে সান্দ্রা উইলিয়ামস কথা বলেন সেলিব্রেটি হোস্ট অপরাহর সঙ্গে। ওই সময় জেমির বয়স ছিল মাত্র ১২ বছর। সান্দ্রা অপরাহকে বলেন, ‘গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে আমাকে কিছু করতে হতো। আমি নিশ্চিত করতে চেয়েছি যে তার নামটি যেন অনন্য হয়। আমি চাইনি তার নাম অন্য কারো মতো হোক। তার নাম আলাদা হতে হতো আর আমাকে গিনেজ বুকে নাম লেখাতে হতো।’

রেকর্ড ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য আইন পরিবর্তন করে। সংশোধিত আইনে বলা হয় শিশুদের নাম এমনভাবে রাখতে হবে যেন সেই নামটি বার্থ সার্টিফিকেটের নামের বক্সে আটকে যায়।

সূত্র: টাইমস নাউ নিউজ

/জেজে/
সম্পর্কিত
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
সর্বশেষ খবর
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার