সীমান্তে রুশ সেনা: ইউক্রেনে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ১৮:৫৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:৫৩

সীমান্তে রাশিয়ার সেনাদের উপস্থিতিতে দখল অভিযানের আশঙ্কা ও উত্তেজনার মধ্যেই ইউক্রেনে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, কিয়েভকে অতিরিক্ত ২০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতা প্রদান করা হবে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, এই সহযোগিতা গত বছর ডিসেম্বরের শেষ দিকে অনুমোদন দেওয়া হয়। ইউক্রেনের প্রতিরক্ষায় মার্কিন সহযোগিতার অংশ হিসেবে এটি অনুমোদন পায়। তবে বুধবারের আগে প্রশাসন এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিল। এই বিষয়ে মিডিয়ায় কথা বলা এখতিয়ার না থাকায় নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন এই কর্মকর্তা।

তিনি বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং দেশটির প্রয়োজনে সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।

তবে এই অতিরিক্ত সহযোগিতার আওতায় কী কী আছে তা জানাননি।

রুশ-ইউক্রেন সীমান্ত ঘিরে উত্তেজনা প্রশমনের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর কিয়েভ সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

ইউক্রেন সীমান্তে ক্রেমলিনের হাজার হাজার সেনা মোতায়েনের বিষয়ে গত সপ্তাহে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে আলোচনা উত্তেজনা নিরসনে ব্যর্থ হয়েছে। এরপরই ইউক্রেন সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমায়ার জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের