যুক্তরাষ্ট্রের শপিং মলে বন্দুক হামলা

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২২, ১৪:৫১আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪:৫১

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার একটি ব্যস্ত শপিং মলে বন্দুক হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার এই ঘটনাটি ঘটে।

কলম্বিয়া পুলিশ প্রধান ডব্লিউ এইচ বলেন, হামলাকারীরা শনিবার শপিং মলে গুলি চালায়। আহতদের বয়স ১৫ থেকে ২২ বছর বয়স। গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনাটি গতানুগতিক কোনও সহিংসতার ঘটনা বলে বিশ্বাস করা হচ্ছে না। আগে থেকেই একে অপরকে চেনেন এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে ‘এক ধরনের সংঘর্ষ’ হয়েছে।

তদন্তকারীরা প্রাথমিকভাবে বলছেন, তিনজন সন্দেহভাজন ওই শপিং মলের ভেতরে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছিলেন। তবে কতজন সন্দেহভাজন গুলি ছুড়েছে, তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। এখন পর্যন্ত একটি অস্ত্র উদ্ধাররের কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের