সুইডেন ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে বসছেন বাইডেন

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২২, ২৩:১৭আপডেট : ১৭ মে ২০২২, ২৩:৫২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউজে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ও সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর দুটি দেশের ন্যাটোতে যোগদানের উদ্যোগের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

হোয়াইট হাউজ জানায়, বৈঠকে দুই দেশের ন্যাটো জোটে যোগদানের আবেদনসহ ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত মিত্রদের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সৃষ্ট পরিস্থিতির কারণে। যদিও তুরস্ক এক্ষেত্রে বিরুদ্ধ অবস্থান নিয়েছে।

বার্লিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু সাংবাদিকদের বলেছেন, তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা জারি রেখেছে সুইডেন, যা অগ্রহণযোগ্য।

কিন্তু ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, তিনি মনে করেন তুরস্ক চায় ফিনল্যান্ড ও সুইডেন নিয়ে তাদের উদ্বেগের সমাধান হোক। কিন্তু তাদের সদস্যপদ ঠেকানোর ইচ্ছা তুরস্কের নেই।

তুরস্কের এমন অবস্থানের কারণে ওয়াশিংটন ও ব্রাসেলস আশঙ্কা করছে ন্যাটো মিত্ররা জোটে নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন দাবি তুলে ধরতে পারেন। এর ফলে দেশ দুটির জোটে যোগদান বিলম্বিত হতে পারে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি