চিপ উৎপাদন এবং বিজ্ঞানে বিনিয়োগ বাড়ানোর নির্দেশে স্বাক্ষর বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২২, ১১:৪৪আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৫:৪৮

চিপ উৎপাদন বৃদ্ধি এবং বিজ্ঞানে বিনিয়োগ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মূলত চীনের মোকাবিলায় চিপ উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন।

নতুন আইনে যুক্তরাষ্ট্রে তৈরি সেমিকন্ডাক্টরের উৎপাদন বৃদ্ধি, সরবরাহ চেইনের দুর্বলতা মোকাবিলা করা, অভ্যন্তরীণ বৈজ্ঞানিক গবেষণা শক্তিশালী করা এবং অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে ৫২.৭ বিলিয়ন ডলার বরাদ্দের কথা বলা হয়েছে।

হোয়াইট হাউজে এ সংক্রান্ত অনুষ্ঠানে দেওয়া ভাষণে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এবং পুরো দুনিয়া অর্থনীতি ও প্রযুক্তিতে একটি বাঁক বদলের মুখে রয়েছে।

তিনি বলেন, চিপ ও বিজ্ঞান আইন যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর তৈরির পদক্ষেপকে আরও জোরালো করবে।

৩০ বছর আগে বৈশ্বিক চিপ উৎপাদনের ৪০ শতাংশ যুক্তরাষ্ট্র উৎপাদন করতো বলে জানান বাইডেন। তিনি বলেন, গত বছর মূল মুদ্রাস্ফীতির এক-তৃতীয়াংশ অটোমোবাইল খাতের উচ্চ মূল্যের কারণে ছিল। আমাদের এই চিপগুলো আমেরিকায় তৈরি করতে হবে। খরচ কমাতে হবে। নতুন চাকরির বাজার তৈরি করতে হবে।

ইন্টেল, মাইক্রোন, গ্লোবাল ফাউন্ড্রিজ এবং কোয়ালকমের মতো বড় আমেরিকান কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে চিপ শিল্পে বিনিয়োগের অঙ্গীকার করেছে বলেও জানান বাইডেন।

/এমপি/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল