টুইটারের স্থগিত অ্যাকাউন্টের জন্য ‘ক্ষমা’ ঘোষণা ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ১২:২৯আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১২:৩৩

টুইটার কিনে কর্মী ছাঁটাই থেকে সামাজিক যোগামাধ্যমটিতে ব্যাপক পরিবর্তন আনছেন মার্কিন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এবার কিছু স্থগিত বা বাতিল হওয়া অ্যাকাউন্ট ‘সাধারণ ক্ষমা’র আওতায় আনতে যাচ্ছেন তিনি। এ সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকে কার্যকর হচ্ছে। শুক্রবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

যে অ্যাকাউন্টগুলো ‘আইনভঙ্গ করেনি অথবা গুরুতর স্প্যামে জড়িত নয়’ সেগুলো ফিরিয়ে দেওয়া উচিত হবে কিনা, এ সম্পর্কে বুধবার একটি জরিপ শুরু করেন মাস্ক। ৩১ লাখের বেশি টুইটার ব্যবহারকারী মাস্কের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মধ্যে ৭২.৪ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছেন।

নিষিদ্ধ অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার বিষয়ে জরিপের প্রতিক্রিয়ায় টুইট বার্তায় মাস্ক বলেন, ‘জনগণ সাড়া দিয়েছে। আগামী সপ্তাহে ক্ষমার কাজ শুরু হবে।’

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক টুইটার অ্যাকাউন্ট সচল করে দিয়েছেন তিনি। তবে সাধারণ ক্ষমার প্রক্রিয়া কিভাবে করবেন বা সম্পন্ন করা হবে এ সম্পর্কে বিস্তারিত জানাননি ইলন মাস্ক।

/এলকে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের