ক্যালিফোর্নিয়ার সেই বন্দুকধারীকে মৃত অবস্থায় পেলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩, ১৩:১৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৪:০০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্ক শহরে বন্দুক হামলার ঘটনায় ১০ ব্যক্তিকে হত্যার পর আত্মহত্যা করেছেন সন্দেহভাজন বন্দুকধারী। স্থানীয় শেরিফ জানিয়েছেন, ওই ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশ অগ্রসর হলে নিজের ওপর গুলি ছুড়ে আত্মহত্যা করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে শহরের গার্ভে অ্যাভিনিউ এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যায়। চান্দ্র নববর্ষ উদযাপনের জন্য সেখানকার একটি নাচের স্টুডিও ও ক্লাবে অতর্কিতে আগ্নেয়াস্ত্র নিয়ে বন্দুক হামলা চালানো হয়। এতে নিহত হয় ১০ জন। গুরুতর আহত হয় আরও ১০ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই বন্দুকধারীর নাম হু কান ত্রান (৭২)। শনিবার রাতে প্রথম হামলার কয়েক মিনিটের মাথায় পৃথক আরেকটি ক্লাবে গুলিবর্ষণ করতে চেয়েছিল সে। কিন্তু তার আগেই দুজন দর্শক তার কাছ থেকে অস্ত্রটি কেড়ে নিলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, হামলার কয়েক ঘণ্টা পর পুলিশের কর্মকর্তারা একটি ভ্যানের দিকে অগ্রসর হতে শুরু করলে গাড়ির ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি