যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির দায়ে চীনা প্রকৌশলীর ৮ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৭:৪৯

গুপ্তচরবৃত্তির দায়ে চীনা প্রকৌশলী জি চাউকুনকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র। বিমান বাণিজ্য সম্পর্কিত গোপন তথ্য দিয়ে চীনকে সহায়তার প্রচেষ্টায় তাকে এই শাস্তি দিয়েছে মার্কিন বিচার বিভাগ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

বিদেশি সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি মার্কিন সেনাবাহিনীকে মিথ্যা তথ্য দেওয়ায় গত বছরের সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত হন তিনি। বাইডেন প্রশাসনের দাবি, চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন চাউকুন।

স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসা চীনা এই প্রকৌশলী নিয়োগকারীদের মিথ্যা তথ্য দিয়ে ২০১৬ সালে মার্কিন সেনাবাহিনীতেও যোগ দেন। মার্কিন সেনাবাহিনীতে নিয়োগ হতে পারে চীনা ও তাইওয়ান বংশোদ্ভূত এমন ৮ ব্যক্তির তথ্য চীনের জিয়াংসু প্রদেশের নিরাপত্তা মন্ত্রণালয়কে সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

/এটি/এলকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি