শিক্ষককে গুলি করা শিশুর বিরুদ্ধে অভিযোগ নয়: প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৩, ১০:৪৭আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১০:৪৭

স্কুলের শিক্ষকের হাতে ও বুকে গুলি করেছিল ৬ বছরের শিশুটি। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান শিক্ষক। এখন প্রসিকিউটর বলছে, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশুটির বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ নেই বললেই চলে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়।  

পুলিশ জানায়, ৬ জানুয়ারি রিচনেক প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগে করে বন্দুকটি নিয়ে আসে শিশুটি।

শিক্ষকের নাম আবিগেইল জাওয়ারনার। ২৫ বছরের জাওয়ারনারের হাত ও বুকে গুলি লাগে।

নিউপোর্ট নিউজ কমনওয়েলথের অ্যাটর্নি হাওয়ার্ড গুইন বুধবার এনবিসি নিউজকে বলেন, ‘আমরা শিশুটির বিরুদ্ধে কোনও অভিযোগ আনব না।

তিনি বলেন, ‘ছয় বছর বয়সীর বিচার নিয়ে জটিলতা আছে। কারণ শিশুটি আইনি বিষয়গুলো এখনও বুঝে উঠেনি। আমরা এই বিষয়টায় তাড়াহুড়ো করতে চাইছি না।’

পুলিশ আরও জানায়, নিয়ম মেনেই আগ্নেয়াস্ত্রটি কেনা হয়েছিল। শিশুর মায়ের ছিল এটি। প্রথম শ্রেণির ছাত্রের সঙ্গে ‘বিবাদ’ এর জেরে গুলির ঘটনা ঘটে। সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি