যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, হামলাকারী শনাক্তে পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৩, ০৯:৫২আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১০:০৬

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী পলাতক। তাকে ধরতে অভিযান চলছে বলে শনিবার এ তথ্য জানিয়েছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদনে জানা গেছে, শনিবার জর্জিয়ার আটলান্টা থেকে ৩০ কিলোমিটার দূরের হ্যাম্পটনে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫-এ গোলাগুলির ঘটনা ঘটে। শহরটিতে ৮ হাজার লোকের বসবাস।

হ্যাম্পটনের পুলিশ প্রধান জেমস টার্নার বলেছেন, হামলাকারী ৪০ বছর বয়সী আন্দ্রে লংমোরকে শনাক্ত করেছে। বিকেল ৪টা ১৫ পর্যন্ত তিনি ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। একটি কালো রঙের গাড়িতে তিনি পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

টার্নার আরও বলেন, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের পরিচয় জানা যায়নি। হামলাকারীকে ধরিয়ে অথবা তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রজুড়ে গত কয়েক বছর বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে কয়েক গুণ। অস্ত্র আইন আরও কঠিন করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে চাপ দিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি।

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান