মাত্র ৪ ডলারে কেনা চিত্রকর্ম নিলামে আড়াই লাখ কীভাবে?

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬

পুরনো জিনিসের প্রতি ভালোবাসা থেকে ২০১৭ সালে দাতব্য দোকান থেকে একটি চিত্রকর্ম কিনেছিলেন এক নারী। ওই চিত্রকর্মে এন.সি. ওয়েইথের স্বাক্ষরও ছিল। তখন তিনি মজা করে বলেছিলেন, মাত্র ৪ ডলারে কেনা শিল্পকর্মটি হয়তো বিখ্যাত মার্কিন শিল্পী এন.সি. ওয়েইথের আসল কাজ হতে পারে। ব্যাপারটি হাস্যকর শোনালেও তা এখন বাস্তব। দেখে গেছে চিত্রকর্মটি সত্যিই ওই বিখ্যাত শিল্পীর। যা চলতি সেপ্টেম্বরে নিলামে আড়াই লাখ ডলারে বিক্রি হতে পারে বলে।

নিলাম সংস্থা বোনহ্যামস স্কিনার-এর বিশেষজ্ঞদের মতে, নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি দোকান থেকে চিত্রকর্মটি কিনেছিলেন। তার লক্ষ্য ছিল চিত্রকর্মটির ফ্রেম পুনরায় ব্যবহার করা। এটি বাসায় নিয়ে ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করেও কিছু জানতে পারেননি তিনি। কয়েক বছর বেডরুমে টানিয়ে রাখার পর এক পর্যায়ে তা আলমারিতে রেখে দেন।

মে মাসে ঘর পরিষ্কার করার সময় পুনরায় চিত্রকর্মটি তার সামনে আসে। তখন এর ছবি ফেসবুকের একটি পেজে পোস্ট  করেন। সঙ্গে যোগাযোগ হয় লরেন লুইসের। ওয়াইথ পরিবারের তিন প্রজন্মের চিত্রকর্ম নিয়ে গবেষণা করেছেন সাবেক কিউরেটর লুইস। যা দেখে লুইস বোস্টন গ্লোবকে বলেছিলেন, আমি ৯৯ ভাগ নিশ্চিত যে এটি তার আঁকা ছবি। এটিতে ছোট ছোট দাগ আছে। সামান্য পরিষ্কার করতে হবে। গত ৮০ বছরে আমাদের কারও এটি সম্পর্কে ধারণা ছিল না। 

এন.সি. ওয়াইথ প্রায় সময়ই সাময়িকী ও উপন্যাসের প্রচ্ছদের কাজ করতেন। সেপ্টেম্বরে বিক্রির জন্য যে চিত্রকর্মটি নিলামে তোলা হবে– তা হেলেন হান্ট জ্যাকসনের বই ‘রামোনা’র ১৯৩৯ সংস্করণের জন্য আঁকা চারটির মধ্যে একটি। ১৮৮৪ সালে এই বই প্রথম প্রকাশিত হয়েছিল। গত বছর ওয়াইথ পরিবারের যেকোনও সদস্যের চিত্রকর্ম নিলামে বিক্রির রেকর্ড হয়েছিল। নিউ ইয়র্কের  ক্রিস্টিস-এর মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের সংগ্রহে থাকা অ্যান্ড্রু ওয়াইয়েথের ১৯৮০ সালের চিত্রকর্ম ‘ডে ড্রিম’ প্রায় ২৩ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। যা ছিল প্রত্যাশিত দামের চেয়ে সাতগুণেরও বেশি।

/এসএইচএম/এলকে/
সম্পর্কিত
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
এবার কি আবারও মক্কা টার্গেট করেছে হুথিরা?
সর্বশেষ খবর
দেশে সারের সংকট নেই: মাহ্দী আমিন
দেশে সারের সংকট নেই: মাহ্দী আমিন
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
জুনিয়র বৃত্তির উত্তরপত্র বোর্ডে জমা নয়, বিক্রির নির্দেশ
জুনিয়র বৃত্তির উত্তরপত্র বোর্ডে জমা নয়, বিক্রির নির্দেশ
২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী তারকার অবসর
২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী তারকার অবসর
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ