জিম্বাবুয়ে ও উগান্ডার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৬

জিম্বাবুয়েতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে উগান্ডায় যে মার্কিন নিষেধাজ্ঞা বহাল তা আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এ ঘোষণা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

গত জুন মাসে উগান্ডায় এলজিবিটিকিউ বিরোধী কঠোর আইন পাস হওয়ায় উগান্ডার কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর আগে ২০২১ সালে উগান্ডায় নির্বাচনের সময় দেশটির বেশ কিছু কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে গণতন্ত্র ক্ষুণ্ণ করারও অভিযোগও আনা হয়েছে দেশটির ওপরে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, উগান্ডার বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গণতন্ত্র ক্ষুণ্ণ করার জন্য উগান্ডার এই ভিসা নিষেধাজ্ঞা বিস্তৃত করা হয়েছে। 

জিম্বাবুয়ের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে ‍যুক্তরাষ্ট্র বলছে, দেশটির প্রেসিডেন্ট এমারসনর নানগাগওয়া গত আগস্টে বিতর্কিত ভোটে জয়লাভ করে। বিরোধীরা এই নির্বাচনে জালিয়াতি ও কারচুপি হয়েছে বলে সে সময় অভিযোগ তোলে। তাদের মতে, ওই নির্বাচন আন্তর্জাতিক মান পূরণ করতে ব্যর্থ হয়েছে। ব্লিঙ্কেন বলেন, নির্বাচনে এই জালিয়াতির পর  জিম্বাবুয়ে মার্কিন ভিসার অযোগ্য বলে বিবেচিত হয়েছে কারণ দেশটির গণতন্ত্র ক্ষুণ্ণ হয়েছে।

গণতন্ত্র ক্ষুণ্ণ বলতে দেশটিতে নির্বাচনে কারচুপি, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা, বিরোধীদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ, হুমকির মাধ্যমে ভোট, নির্বাচন পর্যবেক্ষক কমিটিতে ভয় দেখানো বোঝানো হয়েছে। 

/এসএসএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে