একই স্কুলের একই ক্লাস থেকে ২৩ জোড়া যমজ স্নাতক

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৪, ১৯:৫৮আপডেট : ১৫ জুন ২০২৪, ১৯:৫৮

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের নিডহামের পোলার্ড মিডল স্কুলে অষ্টম গ্রেড থেকে স্নাতক হয়েছেন ২৩ জোড়া যমজ। বুধবার (১২ জুন) মুভিং আপ নামের স্নাতক সমাপনী অনুষ্ঠান পর্বে এই ২৩ জোড়া যমজ সন্তানদের বিশেষভাবে সম্মানিত করে স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি।

পোলার্ড মিডল স্কুলের প্রধান শিক্ষক তামাথা বিবো। তিনি জানান, আমাদের স্কুলে প্রতি গ্রেডে সাড়ে চারশ থেকে পাঁচশ শিক্ষার্থী পড়াশোনা করে। এর মধ্য ৫ থেকে ১০ জোড়া যমজ সন্তান থাকে। কিন্তু এবারই প্রথম এতো বেশি সংখ্যক যমজ একই গ্রেডে পড়াশোনা করেছেন। আবার তারা একই সঙ্গে স্নাতকও হয়েছেন।

সংখ্যাটা অনেক বেশি। অস্বাভাবিক, বলেছেন তামাথা বিবো। এ বছর মোট স্নাতকের ১০ শতাংশই যমজ।

তামাথা আরও বলেন, এই যমজদের বেশিরভাগই একই রকম দেখতে। আবার অনেকেই রয়েছেন যাদের চেহারায় খুব বেশি মিল নেই। এই ২৩ জোড়া যমজ ছাড়াও আরও একটি যমজ ছাত্রী ছিল এই গ্রেডে। কিন্তু ওই যমজ দুই ভাই-বোনের মধ্যে ভাইটি ভিন্ন একটি স্কুলে পড়াশোনা করে।

মার্কিন জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে প্রায় তিন শতাংশই যমজ।

প্রতি বছর স্নাতকদের মধ্যে ৫টি সমাজসেবামূলক পুরস্কার দেয় নিডহাম এক্সচেঞ্জ ক্লাব। এ বছর প্রথমবারের মতো যমজদের দুই জন লুকাস ও সমীর প্যাটেল এই পুরস্কার ও অনুদান জিতেছে।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী