ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের গলফ মাঠের কাছে গোলাগুলির ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- এফবিআই। স্থানীয় সময় রবিবার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনার পর, এক বিবৃতিতে এফবিআই জানায়, ‘ঘটনার তদন্ত চলছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে, সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ঘটনার পর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের বাসভবনের আশেপাশে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। এসময় তারা ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান দিতে থাকেন। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারও ছিল।

গুলির ঘটনার পর তার প্রচার শিবির থেকে জানানো হয়েছিল, ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন, তার কাছাকাছি গুলি চালানো হয়েছে। তবে তিনি নিরাপদে আছেন।

তবে ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ‘প্রেসিডেন্ট প্রার্থী এবং অন্যান্য সুরক্ষিত ব্যক্তিদের নিরাপত্তা এবং সুরক্ষা সিক্রেট সার্ভিসের সর্বোচ্চ অগ্রাধিকার।’

পাম বিচ কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, যদি ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট হতেন, তবে মার-এ-লাগোর নিরাপত্তা ভিন্ন হতো।

গত ১৩ জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে হত্যাচেষ্টার পর ট্রাম্পের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু উভয় রাজনৈতিক দলের রাজনীতিবিদরা এখন বলছেন, এটি যথেষ্ট নয়।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম