ঢাকার ছয় সরকারি হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ১৭:৩২আপডেট : ২০ জুলাই ২০২১, ২০:০৪

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে ঢাকার ছয় বড় সরকারি হাসপাতালেই আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড ফাঁকা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড ১৬ হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউ বেড খালি নেই।

বাকি হাসপাতালগুলোর মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ রেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেডের সবক’টিতে এখন করোনা রোগীতে ভর্তি।

বাকি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে তিনটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে তিনটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট বেডের মধ্যে দুটি,  টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে তিনটি আর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ২১২ বেডের মধ্যে ২২টি আইসিইউ বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ রাজধানী ঢাকার ১৬টি হাসপাতালের মধ্যে আইসিইউ নেই তিন হাসপাতালের তথ্য বাদ দিয়ে বাকি ১৩টি হাসপাতালের ৩৯৩টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৪৮টি বেড।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না’
হামে মারা যাচ্ছে শিশু, আইসিইউ না পেলে কী করবেন
হামে ২৪ শিশুর মৃত্যু, বিভাগীয় হাসপাতালে নেই আইসিইউ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী