সাড়ে ৫ লাখ টিকা দেওয়া হয়েছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৬০৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ২২ লাখ ৬৯ হাজার ৪৭৩ ডোজ  টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৯৭৫ ডোজ টিকা।  

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। রবিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ২১১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৬৬ জনকে। 

তবে আজ ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৩৫ হাজার ৩১১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৩৩৩ জন।  

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৪৩৮ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯ হাজার ১৬ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫০ জন।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
‘ইরান আত্মসমর্পণ করবে না’, যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ানের বার্তা
‘ইরান আত্মসমর্পণ করবে না’, যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ানের বার্তা
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন 
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন 
বদলে গেলো ইউরেলের নাম, ইউরোপ ভ্রমণে বাংলাদেশিদের কী জানা দরকার
বদলে গেলো ইউরেলের নাম, ইউরোপ ভ্রমণে বাংলাদেশিদের কী জানা দরকার
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন