ছয় কোটি মানুষ দুই ডোজ টিকার আওতায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২২, ০০:৩৪ আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০০:৩৪

করোনা প্রতিরোধে দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর এক বছরে ছয় কোটিরও বেশি মানুষ এসেছে দুই ডোজ টিকার আওতায়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্যে এটা জানা যায়।

এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৯ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ৩৪৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ৫ লাখ ৮ হাজার ২০০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

গত বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে আজ ১০ লাখ ২ হাজার ৮৩৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ২৯৬ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ১৯ লাখ ২২ হাজার ৬৩৪ জন।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

/এসও/এফএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
১০ জনের স্কটল্যান্ডকে ৩ গোল দিলো সুইজারল্যান্ড
১০ জনের স্কটল্যান্ডকে ৩ গোল দিলো সুইজারল্যান্ড
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ