মাংকিপক্স: পোষা প্রাণী থেকে সতর্ক থাকার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ১২:৩৮আপডেট : ২৪ মে ২০২২, ১৩:১৮

মাংকিপক্স ভাইরাস পশু থেকে মানবদেহে ছড়ায়। তাই যাদের পোষা প্রাণী আছে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৪ মে) সকালে বিএসএমএমইউ-তে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। 

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, সারা বিশ্ব থেকেই খবর পাওয়া যাচ্ছে যে পশু থেকে সংক্রমিত হয়েছে। যাদের ঘরে পোষা প্রাণী আছে তাদের একটু সতর্ক থাকতে বলবো। পোষা প্রাণীর কামড়, আঁচড় বা লালা থেকে যেন তারা নিজেকে সুরক্ষিত রাখে। 

দেশে একজনের মাংকিপক্স শনাক্ত হওয়ার বিষয়টিকে গুজব উল্লেখ করে তিনি বলেন, আমাদের ডাটাবেজে মাংকিপক্স রোগী ভর্তির কোনও তথ্য নেই। সর্বোপরি এমন গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা ছিল অপরিসীম। মূলত গণমাধ্যম কর্মীদের সোচ্চার ভূমিকার কারণে আজ দেশ একটি বড় গুজব প্রতিরোধ করতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যমকর্মীদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

বিএসএমএমইউ রোগীর চিকিৎসা দিতে প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এখানে সবরকম সুযোগ-সুবিধা আছে। আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত আছেন। যদি কখনও মাংকিপক্সের রোগী আমাদের এখানে আসেন আমরা চিকিৎসা দিতে প্রস্তুত।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাইরলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেল মামুন আরাফাত, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তরফদার প্রমুখ। 

/এসও/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি