জরায়ুমুখে ক্যানসার রোধে বিনামূল্যে টিকা দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৬ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, জরায়ুমুখের ক্যানসার রোধে বিনামূল্যে টিকা দেবে সরকার। আগামী সেপ্টেম্বর থেকে ১০-১৫ বছর বয়সী মেয়েদের হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকা দেওয়া হবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নারীদের জরায়ুমুখের ক্যানসার বাড়ছে। তাই স্ক্রিনিং বাড়ানো হয়েছে। সারা দেশে কম-বেশি আমরা চেষ্টা করছি। সব উপজেলায় স্ক্রিনিং প্রোগ্রাম আছে। আমাদের দেশের নারীদের এইচপিভি প্রতিরোধী টিকা দেওয়ার কথা ভাবছি। রুটিন অনুযায়ী যে টিকা দেওয়া হয় এটাও সেভাবে দেওয়া হবে। ১০-১৫ বছর বয়সীদের দিলে সেটি কার্যকর হবে।’

বিনামূল্যে এই টিকা দেওয়া হবে জানিয়ে জাহিদ মালিক বলেন, ‘একটি করে ডোজ দেওয়া হবে। এই টিকা একবার নিলে আজীবন জরায়ুমুখের ক্যানসার থেকে মুক্ত থাকা যাবে। আশা করি এর মাধ্যমে দেশে জরায়ুমুখে ক্যানসার কমে যাবে। তবে বেশি বয়স হলে এই টিকার কার্যকারিতা কমে যায়। ব্রেস্ট ক্যানসারেও অনেকে আক্রান্ত হচ্ছেন। সেটি যাতে দ্রুত শনাক্ত করা যায়, সে জন্য যন্ত্রগুলো উপজেলা পর্যায়ে নেওয়ার চেষ্টা করবো।’

নারীদের রক্তশূন্যতা রোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিটামিন ডি ঘাটতির ঘটনা খুব সিভিয়ার নয় বাংলাদেশে। কিছু আছে, সেটি মোডারেট। এটি অনেক কমে গেছে। আগামী সময়ে আমরা খাদ্য নিরাপত্তার মাধ্যমে ভিটামিন ডি-র ঘাটতি পূরণের বিষয়টি ঠিক করবো।’   

 

 

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
সেরে যাওয়ার পরও কেন ফিরে আসতে পারে ক্যানসার?
সর্বশেষ খবর
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ
ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ
সাজেকে দুই গ্রুপের গোলাগুলি
সাজেকে দুই গ্রুপের গোলাগুলি
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে