করোনার টিকা দেওয়া হয়েছে ৩৬ কোটির বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৩, ১৫:৪১আপডেট : ২৯ মে ২০২৩, ১৭:৩০

বাংলাদেশে এখন পর্যন্ত ৩৬ কোটির বেশি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন শতকরা ৮৮ ভাগ মানুষ, দ্বিতীয় ডোজ ৮২ ভাগ এবং তৃতীয় ডোজ পেয়েছেন দেশের ৪০ ভাগ মানুষ। দেশে গড়ে ৮৫ থেকে ৯০ ভাগ মানুষ করোনার টিকা নিয়েছেন, যা উন্নত বিশ্বের চেয়ে বেশি। ধনী দেশগুলোতে ৭২ ভাগ মানুষ টিকা পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, বুস্টার ডোজ হিসেবে ভিসিভি নামে নতুন একটি টিকা আসছে দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাধ্যমে এই টিকা আনা হচ্ছে। ইতোমধ্যে ৩০ লাখ টিকা আসছে। ট্রায়ালের কাজ শেষ হয়েছে। এই টিকা দেওয়া হবে ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছেন, তাদের তৃতীয় ডোজ হিসেবে। আর যারা টিকা নেননি এমন ব্যক্তিদের মধ্যে ৬০ বছরের বেশি যারা আছেন তাদের এবং সম্মুখ সারির যোদ্ধাদের এই টিকা দেওয়া হবে।

মন্ত্রী জানান, বাংলাদেশ বিশ্বের মোট উৎপাদিত টিকার ১১ ভাগ টিকা পেয়েছে এ পর্যন্ত। দেশে টিকা উৎপাদনের কাজ চলছে। শিগগিরই দেশে টিকা উৎপাদন হবে।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সর্বশেষ খবর
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক