জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা নিতে রেজিস্ট্রেশন চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ১৬:১৫ আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৮:৪২

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা ক্যাম্পেইন চালু হতে যাচ্ছে আগামী ১৫ অক্টোবর থেকে। প্রাথমিকভাবে শুধু ঢাকা বিভাগের পঞ্চম থেকে নবম শ্রেণি বা সমমানের ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। টিকা নিতে হলে আগে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন করতে:https://vaxepi.gov.bd ওয়েবসাইটে যেতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ২ অক্টোবরে ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু ক্যানসার রুখে দিন’ প্রতিপাদ্যে এইচপিভি টিকাদান কর্মসূচি-২০২৩ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেদিন পরীক্ষামূলকভাবে ১১ জন শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রাণঘাতী জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন এবং পৌরসভায় অবস্থিত সব শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণি বা সমমানের কিশোরী শিক্ষার্থীদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিদ্যমান ইপিআই’র স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এক ডোজ করে মোট ২৩ লাখ ভোজ এইচপিডি টিকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে ঢাকায়, দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রাম ও বরিশালে দেওয়া হবে এই টিকা। এরপর দেওয়া হবে সারা দেশে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, আগামী নভেম্বর মাসে আরও ২০ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে। ২০২৪ সালে আরও পাওয়া যাবে ৪২ লাখ ভ্যাকসিন। সর্বমোট এক কোটি শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে।

/এসও/আরকে/
সম্পর্কিত
ক্যানসার চিকিৎসায় সাইকো-সোশ্যাল ইকোলজিক্যাল মডেল গড়ে তোলার আহ্বান
ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান চিফ হুইপের
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিকে অগ্রাধিকার, রাজাকারের তালিকা পরে’
‘মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিকে অগ্রাধিকার, রাজাকারের তালিকা পরে’
গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের আরশাদসহ ২৬ সাংবাদিক
গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের আরশাদসহ ২৬ সাংবাদিক
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম