সিএমএসডি’তে ঝটিকা অভিযানে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন নানা অনিয়ম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৮

রাজধানীর তেজগাঁও এলাকায় সরকারি সিএমএসডি (সেন্ট্রাল মেডিক্যাল স্টোরস ডিপো) ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি।

মন্ত্রণালয় জানায়, দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমকে সঙ্গে নিয়ে, দফতরে কর্মরত কর্মকর্তাদের কিছু না জানিয়ে এবং সিএমএসডি'র কাউকে আগে থেকে কিছু অবগত না করে এই ঝটিকা অভিযানে যান।

স্বাস্থ্যমন্ত্রী সিএমএসডিতে গিয়ে প্রায় ৩৫ মিনিট পুরো স্টোরেজ ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন।

স্টোরেজ ঘুরে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী

এ সময় সেখানে শত শত কার্টুন ভর্তি নানারকম জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী অকেজো অবস্থায় পড়ে থাকতে এবং নানা বিষয়ে অনিয়ম দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। বিভিন্ন জরুরি স্বাস্থ্যসেবার পণ্য সেখানে অনেক দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। অনেক জরুরি পণ্য অব্যবহৃত অবস্থায় মেয়াদ শেষ হয়ে গেলো কীভাবে, তা সিএমএসডি’র কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন তিনি। মন্ত্রীর অধিকাংশ প্রশ্নেরই উত্তর দিতে পারেননি তারা।

স্বাস্থ্যমন্ত্রী এসব অনিয়ম দেখে এই স্টোরেজের সব মালামালের তালিকাসহ কোন মালামাল কত তারিখে ডেলিভারি হয়েছে এবং আগামীতে কোন পণ্য কবে ডেলিভারি করা হবে, কেন এত মালামাল নষ্ট হয়ে পড়ে আছে তার কারণ জানিয়ে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সেখানে উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এই রিপোর্ট নির্দিষ্ট সময়ে সংগ্রহ করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে জরুরি মিটিংয়ে বসার নির্দেশ দেন।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী