বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নুরুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মার্চ ২০২৪, ২২:৪৮আপডেট : ১১ মার্চ ২০২৪, ২২:৪৮

স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১১ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১২ ধারা অনুসারে অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, চার বছরের জন্য তিনি নিয়োগপ্রাপ্ত হলেন। ভিসি পদে তিনি তার অবসর অব্যাবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাব্নে। তিনি বিধি অনুযায়ী উপাচার্যের পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। ভিসি হিসেবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৬' এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্বাবলি পালন করবেন।

রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ ২৯ মার্চ থেকে কার্যকর হবে।

বিএসএমএমইউ’র বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন বিশিষ্ট চোখ বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। চোখের চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। আগামী ২৮ মার্চ অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে।

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক আন্তর্জাতিক মানের চক্ষু বিশেষজ্ঞ। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। তার জন্মস্থান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায়।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
‘দলীয় বিবেচনায়’ ভিসি নিয়োগ দেওয়ায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ
ইবির ১৫তম উপাচার্য হলেন ড. এ. কে. এম. মতিনুর রহমান
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী