একদিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৭:৫৮ আপডেট : ২৩ জুন ২০২৫, ২০:১৬

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯২ জন। রবিবার (২২ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৩ জুন) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। এটি এ বছর একদিনে সর্বাধিক রোগী। এর মধ্যে ১২৬ জনই বরিশাল বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ওই দুই জনসহ চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ১৫০ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এ মাসে এখন পর্যন্ত ৩ হাজার ৪১৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ২৮৬ জন, বাকি ৭৫৩ জন অন্যান্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ছাড়াও চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৮০ জন, ঢাকায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৩১ জন, খুলনায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ২৫ জন, ময়মনসিংহে (সিটি করপোরেশন এলাকার বাইরে) একজন, রাজশাহীতে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৪১ জন রোগী এবং রংপুরে (সিটি করপোরেশন এলাকার বাইরে) একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন রোগী পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন এবং জুনে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
সর্বশেষ খবর
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা
আইয়ুব বাচ্চুর এক শোতে লাঠিচার্জ করেছিল পুলিশ, কী ছিল কারণ
আইয়ুব বাচ্চুর এক শোতে লাঠিচার্জ করেছিল পুলিশ, কী ছিল কারণ
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেন ১ লাখ ২৭ হাজার টাকা
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেন ১ লাখ ২৭ হাজার টাকা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান