শনাক্ত ২২, টানা ২৭ দিন মৃত্যু নেই 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৫:৪৬ আপডেট : ১৮ মে ২০২২, ১৬:০৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি আর শনাক্ত হয়েছেন ২২ জন। এ নিয়ে টানা ২৭ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ।

বুধবার  (১৮ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন ২৪১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ১৩৮ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৯০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৬২ হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ। 

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ইতালি নেওয়ার কথা বলে  মিশরে আটকে নির্যাতন, মানবপাচার চক্রের হোতা গ্রেফতার
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন, মানবপাচার চক্রের হোতা গ্রেফতার
কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪
কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪
ঘুষ নেওয়ায় ইউপি প্রশাসককে অবরুদ্ধ, পুলিশ দিয়ে উদ্ধার
ঘুষ নেওয়ায় ইউপি প্রশাসককে অবরুদ্ধ, পুলিশ দিয়ে উদ্ধার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ