২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ১৭২৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৭:৪১আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৮:২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭২৮ জন। মঙ্গলবার শনাক্ত ছিল ১ হাজার ৯৯৮ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১৮৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

বুধবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন ৫২৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ১৭৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৩৩টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৯৮৪ নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৬ দশমিক ৮৯ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৬ দশমিক ২৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী। মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন,  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন,৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন।  মৃতদের মধ্যে ঢাকার ৩ জন এবং চট্টগ্রামে ১ জন আছেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
চার মাসের মধ্যে ভারতে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ