রাজধানীতে ‘প্রশ্নপত্র ফাঁস চক্রের’ ১১ জন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৬, ১১:৩১আপডেট : ০৯ জুন ২০১৬, ১৩:০০

গ্রেফতার রাজধানীতে ‘প্রশ্নপত্র ফাঁস চক্রের’ ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তরপত্র জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
বুধবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তা মোড়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের প্রধান গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ৯ জন হলেন- মো. সাইফুল ইসলাম ওরফে জুয়েল, মো. রুবেল বেপারী, মো. আ. সাত্তার, মো. মেজবাহ আহম্মেদ, মো. কাওছার হোসেন, মো. আল আমীন, মো. ইকরাম হোসাইন, মো. হৃদয় হোসেন ও মো. জাহাঙ্গীর। বাকি দু’জনের নাম জানা যায়নি।
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাদের কাছ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষার রসায়ন (দ্বিতীয় পত্র), হিসাববিজ্ঞান (প্রথম পত্র), পদার্থ বিজ্ঞান (সৃজনশীল), জীববিজ্ঞান (দ্বিতীয় পত্র) ইত্যাদি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র এবং ১০টি বিভিন্ন মডেলের মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।’
আটকৃতদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

/এআরআর/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম