প্রকাশক টুটুল হত্যাচেষ্টাকারী সন্দেহে গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ১১:৫১আপডেট : ১৬ জুন ২০১৬, ১২:৫১

প্রকাশক টুটুল রাজধানীর লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে হত্যা চেষ্টায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটক শিহাব ওরফে সাইফুল ওরফে সুমন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলেও জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বৃহস্পতিবার সকালে এই তথ্য জানান। দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে পুলিশ। 
পুলিশ জানিয়েছে, শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলকে হত্যা চেষ্টায় শিহাব জড়িত থাকতে পারেন।
গত বছরের ৩১ অক্টোবর শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই সময় লালমাটিয়া সি-ব্লকের ৮১৩ নম্বর বাসায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম গুরুতর আহত হন। ফয়সল আরেফিন দীপন ও আহমেদুর রশিদ টুটুল দুজনই মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক।
আরও পড়ুন- 

/জেইউ/এফএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি