গোল্ডেন মনিরের বাসায় মিললো ৬০০ ভরি স্বর্ণ, কোটি টাকা, পিস্তল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২০, ১৩:৪২আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৪:৩১

গ্রেফতার হওয়া মনির রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বাসা থেকে ৬০০ ভরি স্বর্ণ (আট কেজি), ১০টি দেশের মুদ্রা, এক কোটি ৯ লাখ নগদ টাকা, বিদেশি পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব।

অভিযান শেষে শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, মোট এক হাজার ৫০ কোটি টাকার মতো সম্পদ আছে গোল্ডেন মনিরের। হুন্ডি ব্যবসা, স্বর্ণ চোরাচালান, ভূমি দস্যুতার মাধ্যমে এ পরিমাণ অবৈধ সম্পদ তৈরি করেছেন তিনি।

উদ্ধার করা জিনিসপত্র

তিনি জানান, বাড্ডা ছাড়াও গুলশান, নিকেতন, উত্তরা এলাকায় মনিরের ৩০টির মতো ফ্ল্যাট রয়েছে। যার ১৩টির কথা সে স্বীকার করেছে। তার এই বাসাতেই দুটি বিলাসবহুল গাড়ি রয়েছে। যার দাম আনুমানিক ৩ কোটি টাকা করে। তাছাড়া তার গাড়ির শোরুম থেকে আরও দুটি অবৈধ বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা বিলাসবহুল গাড়ি

মনিরের বিরুদ্ধে র‍্যাব অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মোট তিনটি মামলা করবে। এর আগে মনিরের বিরুদ্ধে দু’টি মামলা ছিল। একটা মামলা দুদকে, অন্যটি রাজউকে।

প্রসঙ্গত, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চালিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

আরও পড়ুন:

অবৈধ অস্ত্র ও মাদকসহ গোল্ডেন মনির গ্রেফতার

/এসএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী