বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মামলার তদন্ত প্রতিবেদন পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৬:৫৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৬:৫৯

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৯ মার্চ নতুন দিন ধার্য করেছেন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার।

আজ বুধবার (২৭ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম প্রতিবেদন দাখিল করতে না পাড়ায় আদালত নতুন এই দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটে ‘ময়ূর-২’ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের ‘মর্নিং বার্ড’ লঞ্চটি ডুবে যায়। এই ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলায় ‘ময়ূর-২’ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করা হয়।

/এমএইচজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার্ট আসার আগেই বাড়ানো হয়েছে বাস ভাড়া, যাত্রী-স্টাফ বাগবিতণ্ডা
চার্ট আসার আগেই বাড়ানো হয়েছে বাস ভাড়া, যাত্রী-স্টাফ বাগবিতণ্ডা
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের হামলা
আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের হামলা
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী