চকবাজারে বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ১৯:৩০আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৯:৩০

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ চার জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে রাজধানীর চকবাজারের চক সার্কুলার রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো মো. হৃদয়, মো. মুন্না ওরফে রজব, মো. নুরে আলম তপু ও মোহাম্মদ রাব্বি। এ সময় তাদের থেকে ৫ হাজার ৯৯১ পিস বিস্ফোরক জাতীয় দ্রব্য, একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

শনিবার (৫ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০ -এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রেজাউল করিম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে বিস্ফোরক জাতীয় পদার্থ বিক্রয় করে আসছিল। এ ধরনের বিস্ফোরক জাতীয় পদার্থ বিক্রির ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এমনকি মানুষের জীবনহানিও হতে পারে।

গ্রেফতারদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় পৃথক মামলা হয়েছে।

 

/আরটি/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান