কাদের মির্জার ৭২ অনুসারীর আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ১৭:০৩আপডেট : ২২ মার্চ ২০২১, ১৭:০৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়েরসহ ৭২ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনায় কাদের মির্জার অনুসারী বলে পরিচিত ৬৪৪ জনের বিরুদ্ধে মামলা করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। তবে ওই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে আসামি করা হয়নি। ওই মামলায় চর পার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক কামরুল ও চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনসহ মোট ৭২ জন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট বাজারে মিজানুর রহমান বাদল ও কাদের মির্জার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। গুলিবিদ্ধ সাংবাদিক বার্তা বাজারের প্রতিনিধি বুরহান উদ্দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে বসুরহাটে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে।

থানা সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা ও ৫ নং চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটকে প্রধান আসামি করে ৪৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৬০০ ব্যক্তির বিরুদ্ধে এ মামলা হয়।

আরও পড়ুন- 

সাংবাদিক মুজাক্কির হত্যা: ১২ জনকে গ্রেফতার দেখিয়েছে পিবিআই

আমি কারও রক্তচক্ষু ভয় করি না: কাদের মির্জা

ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধে হত্যার পরিকল্পনার অভিযোগ কাদের মির্জার
কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদেরের সহধর্মিণী: কাদের মির্জা
কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যামামলা
কাদের মির্জার বিরুদ্ধে আরও এক মামলা
কাদের মির্জাকে গ্রেফতারের দাবি কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের
কাদের মির্জার অভিযোগ ভিত্তিহীন: এমপি একরামুল করিম
জেলহাজতে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল
আরেক মামলায় শ্যোন অ্যারেস্ট বাদল জেল হাজতে
বাদলের বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীর মামলা

/বিআই/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম