তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনা, আদালতে আমির হামজার স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৬:২৮ আপডেট : ৩১ মে ২০২১, ১৬:২৮

সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার অভিযোগে শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বিতর্কিত ইসলামি বক্তা বাংলাদেশ জাতীয় মুফাসীর পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আমির হামজা  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার( ৩১ মে)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালত আসামির জবানবন্দি গ্রহণ করেন।আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক কাজী মিজানুর রহমান আসামিকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার( ২৫ মে)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত আমির হামজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে সোমবার (২৪ মে) তাকে কুষ্টিয়া থেকে আটক করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

প্রসঙ্গত, গত ৫ মে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টারত সাকিব নামে এক যুবককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সাকিবকে আটকের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাকিবসহ আলী হাসান উসামা ও মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে আসামি করা হয়।

কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা গেছে,  সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, ‘সাকিব মোবাইল ফোনে উগ্রবাদ বার্তা সংবলিত ভিডিও প্রচারকারী আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তির উগ্রবাদী জিহাদি হামলার বার্তা সংবলিত ভিডিও দেখে উগ্রবাদে আসক্ত হয়।’

ওই এজাহারে মুফতি আমির হামজার নাম ছিল। তার সূত্রে ধরেই তাকে আটক করা হয়।

মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের রিয়াজ সর্দারের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় মুফাসীর পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

 

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করায় সমালোচনা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
এবার নিজেকে সরকার দাবি করে যা বললেন আমির হামজা
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান
স্বর্ণসহ গ্রেফতার মালয়েশিয়ান নাগরিক রিমান্ড শেষে কারাগারে
স্বর্ণসহ গ্রেফতার মালয়েশিয়ান নাগরিক রিমান্ড শেষে কারাগারে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম