ভুয়া মামলায় জেল খাটানোর ঘটনায় জড়িতদের খুঁজতে সিআইডিকে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ১৮:৪৬আপডেট : ০৬ জুন ২০২১, ১৮:৪৬

ঝালকাঠির এক ব্যক্তির বিরুদ্ধে ‘ভুয়া মামলা’ করে জেল খাটানোর ঘটনায় জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে উচ্চ আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই মামলার কার্যক্রম স্থগিত করেন আদালত।

রবিবার (৬ জুন) বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একইসঙ্গে মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ৮ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

পরে মনজিল মোরসেদ জানান, ঢাকা মহানগর হাকিমের আদালতে ঝালকাঠি থানার রাজাপুরের রফিকুল ইসলামের বিরুদ্ধে জাকির হোসেন নামক একজনকে ভুয়া বাদি সাজিয়ে ধানমণ্ডির ঠিকানা দিয়ে দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারায় মামলা করা হয়। পরে ওই মামলায় একজনকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়। এর ৮ দিন পর জেল থেকে জামিনে বেরিয়ে এসে ওই ব্যক্তি খোঁজ নিয়ে বাদির ঠিকানা ও ব্যক্তির কোন অস্তিত্ব পাননি। একইসঙ্গে জানতে পারেন ব্যবসায়িক শত্রুতাবশঃত কয়েকজন লোক এই সাজানো মামলাটি করেছেন।

পরে বিষয়টির প্রতিকার চেয়ে রফিকুল আদালতে আবেদন করেন। এরপর বাদির ঠিকানা যাচাইয়ের আদেশ দেওয়া হয় এবং পুলিশের প্রতিবেদনে ঠিকানার অস্তিত্ব নেই বলে উল্লেখ করা হয়।

তাই এই মামলার সাথে জড়িতদের খুঁজে বের করতে ও প্রতিকার চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন রফিকুল ইসলাম। হাইকোর্ট সেই আবেদনের শুনানি নিয়ে আদেশসহ রুল জারি করলেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের