মানিকগঞ্জের লালন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৫:২০আপডেট : ১১ জুন ২০২১, ১৫:২৪

মানিকগঞ্জের চাঞ্চল্যকর আমির হোসেন দেওয়ান ওরফে লালন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১০ জুন) রাতে ঢাকা জেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – মো. উজ্জল খন্দকার (৩৭) ও মো. করম আলী (৩০)।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে স্বীকার করেছে। আসামিদের সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত বছরের ২৬ জুন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার আমির হোসেন দেওয়ান ওরফে লালন নামে এক ব্যক্তি খুন হন। পরদিন নিহতের স্ত্রী বাদি হয়ে সিংগাইর থানায় মামলা করেন। হত্যার পরপরই আসামিরা আত্মগোপন করেন। আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-৪ এর গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর র‌্যাব-৪ এর গোয়েন্দা দল ওই মামলার এজাহারনামীয় ১ ও ৩ নং আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

/আরটি/এমএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের