পোড়া তেল, ডালডা ও সয়াবিন দিয়ে তৈরি হচ্ছে ঘি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ১৮:৫৮আপডেট : ১২ জুন ২০২১, ১৮:৫৮

পোড়া তেল, ডালডা ও সয়াবিনের সংমিশ্রণে রাজধানীর লালবাগ এলাকায় তৈরি হচ্ছিল ভেজাল ঘি। ঘিয়ের ফ্লেভার আনতে শিমুল তুলার বিচি সিদ্ধ করেও মেশানো হতো। রাজধানীর লালবাগ গোয়েন্দা পুলিশের অভিযানে ভেজাল ঘি তৈরিতে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ জুন) বিকালে লালবাগ এলাকার নাজিমুদ্দিন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় ৫ মণ ঘি জব্দ করার পাশাপাশি চারজনকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি লালবাগ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজিব আল মাসুদ গণমাধ্যমকে বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে লালবাগের নাজিমুদ্দিন রোডের একটি ভবনের কক্ষ ভাড়া নিয়ে ভেজাল ঘি তৈরির কাজ করে আসছিল। বাঘাবাড়ি ঘি, প্রাণের ঘি, মিল্কভিটা ঘি, আড়ংয়ের ঘিয়ের মনোগ্রাম ও কৌটা নকল করে বাজারে সরবরাহ করতো তারা।  তাদের রয়েছে ডিস্ট্রিবিউটর। যারা রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় এসব ভেজাল ঘি সরবরাহ করতো। তারা এতটাই সুক্ষ্মভাবে মনোগ্রাম নকল করে যা খালি চোখে কোনওভাবেই বোঝা যায় না।

তিনি আরও বলেন, বাসাবাড়িতে কিংবা দোকানে মুখরোচক খাবারের জন্য ঘি একটি অন্যতম অনুষঙ্গ। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল এসব ঘি। পোড়া তেল, ডালডা ও  সয়াবিন দিয়ে বানানো হচ্ছিল এসব ঘি‌। দুধের কোনও উপাদান এখানে মেশানো হচ্ছে না। ঘিয়ের রঙ এবং ফ্লেভার আনার জন্য শিমুল তুলার বিচি জাল দিয়ে ওখান থেকে কালার বের করে অন্যান্য জিনিসের সঙ্গে মিশিয়ে ঘি তৈরি করত।

/আরটি/এমআর/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
পচা-বাসি খাবার বিক্রিক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে