তথ্য গোপন করে এমবিবিএস উত্তীর্ণদের ফল বাতিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ২০:২৪আপডেট : ১৩ জুন ২০২১, ২০:২৪

ভর্তি পরীক্ষায় তথ্য গোপন করে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল সরাসরি বাতিল করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

রবিবার (১৩ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিচারপতিদ্বয়ের স্বাক্ষরের পর আদেশের অনুলিপিটি প্রকাশিত হয়।

পরে আদেশ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

গত ১৯ মে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল ত্রুটিপূর্ণ দাবি করে তা সংশোধন সাপেক্ষে নতুন মেধা তালিকা প্রণয়ন করে সারাদেশের মেডিক্যাল কলেজগুলোতে ভর্তির নির্দেশনা চেয়ে রিট করেন ৩২৪ জন পরীক্ষার্থী। রিটে বিবাদী করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের।

শুনানি শেষে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল বাতিল করে নতুন মেধা তালিকা প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন আদালত। গত ২৭ মে আদালত এ আদেশ দেন।

আদালত লিখিত আদেশে বলেছেন, গোপন তথ্য দিয়ে কেউ পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি তাদের রেজাল্ট বাতিল করতে হবে। রিট আবেদনকারীদের অভিযোগগুলো আগামী সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করে সংশ্লিষ্টদেরকে জানাতে হবে।

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে