মুনিয়ার পোস্ট মর্টেম রিপোর্টে ইনজুরি আছে, আনভীরের জামিন শুনানিতে হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৯ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৯

রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃতদেহ উদ্ধারের পর করা পোস্ট মর্টেম রিপোর্টে ৩/৪টি ইনজুরি পাওয়ার তথ্য জানিয়েছেন হাইকোর্ট। বসুন্ধরা এমডি আনভীর দম্পতির জামিন আবেদনের শুনানিকালে বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তথ্য দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, এম. হাসান ইমাম ও বদিউজ্জামান তরফদার।

শুনানির শুরুতে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আদালতকে বলেন, মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়ার ‘আত্মহত্যায় প্ররোচনার’ মামলা থেকে আনভীরের অব্যাহতি পাওয়ার বিষয়টি আদালতকে অবহিত করেন। তিনি বলেন, পরে বাদী (মুনিয়ার বোন) নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলো।

তখন আদালত জানতে চান, ‘আসামির অভিযোগে কী আছে?’ জবাবে ইউসুফ হোসেন হুমায়ুন মামলার অভিযোগ থেকে পড়ে শোনান।

পরে আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চাইলে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাদের কোনও অবস্থান নেই।’

তখন আদালত বলেন, ‘আগাম জামিনের আবেদনকারী এক (সায়েম সোবহান আনভীর) এর বিরুদ্ধে অভিযোগ আছে, দুইয়ের (আনভীরের স্ত্রী সাবরিনা সায়েম) বিরুদ্ধে অভিযোগ নেই। আমরা শুধু দুই নম্বরকে দিচ্ছি (আগাম জামিন), ছয় সপ্তাহ।’

এরপরও আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আনভীরের জামিন চাওয়ায় আদালত বলেন, ‘এই মুহূর্তে আমরা হস্তক্ষেপ করবো না। শুধু একজনকে জামিন দেবো। আমরা আবেদনটি কার্যতালিকা থেকে ডিলিট (ফেলে) করে দিচ্ছি।’

তখনও ইউসুফ হোসেন হুমায়ুন তার শুনানি চালিয়ে যেতে থাকলে আদালত পরবর্তী ক্রমিক ডেকে সে মামলার শুনানি শুরু করেন।

কিন্তু ইউসুফ হোসেন হুমায়ুন শুনানি চালিয়ে যেতে থাকলে আদালত তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘তার (মুনিয়া) পোস্ট মর্টেম রিপোর্টে ভিকটিমের (মুনিয়া) ৩/৪টি ইনজুরি আছে। অনেক মামলা আছে, এগুলো আমাদের শেষ করতে হবে। আমরা একজনকে (আনভীরের স্ত্রী) দিচ্ছি। আরেকজনকে (আনভীর) ডিলিট করে দিচ্ছি। আরও পরে আসুন (জামিনের জন্য), এখন না।’ 

এর আগে মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। এরপর গত ২৩ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে। সেখানে আবেদনটি কার্যতালিকায় ১৪২৪ নম্বর ক্রমিকে থাকায় এ বিষয়ে শুনানির জন্য ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

প্রসঙ্গত,  গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্লাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। এ মামলায় গত জুলাই মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গত ১৮ আগস্ট পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। ফলে মামলা থেকে অব্যাহতি পান সায়েম সোবহান আনভীর।

এরপর মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর মামলা করা হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে ওই মামলা করেন।

 পরে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। ওই মামলায় আগাম জামিন চেয়ে আনভীর হাইকোর্টে আবেদন জানান এবং স্ত্রীসহ জামিন নিতে হাজির হয়েছিলেন। শুনানি শেষে আনভীরের স্ত্রীকে জামিন দিলেও আনভীরের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্ট।

 

/বিআই/এমআর/
সম্পর্কিত
মুনিয়া হত্যা মামলা: পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল গ্রহণ
‘সামওয়ান’ কিলড মুনিয়া-তনু-লাভলী
মুনিয়া ধর্ষণ-হত্যা মামলা: অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডিসহ ৮ জন
সর্বশেষ খবর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
অন্ধ্র উপকূলের কাছাকাছি ‘অর্ণব’, ৪ রাজ্যে সতর্কতা
অন্ধ্র উপকূলের কাছাকাছি ‘অর্ণব’, ৪ রাজ্যে সতর্কতা
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি