ভাটারা থেকে ‘ভাগ্নে তুষার’ অস্ত্রসহ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৬:৫৩আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৬:৫৪

রাজধানীর ভাটারা থেকে খিলগাঁও ও রামপুরা এলাকার শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ‘ভাগ্নে তুষার’কে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও মাদক জব্দ করা হয়।

বুধবার (১৩ অক্টোবর) বিকালে র‍্যাব-৩ এর কর্মকর্তা ফ্লাইট লে. ফাতিন সাদাব অরণ্য এই তথ্য জানান।

তিনি জানান, ঢাকা মহানগরীর ভাটারা এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি বিশেষ দল বেলা সাড়ে ১২টার দিকে ভাটারা থেকে মোহাম্মদ ইব্রাহিম খান তুষারকে (৩১)গ্রেফতার করে। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি এবং ১৮৬ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তুষার জানায়, খিলগাঁও, রামপুরা এবং ভাটারা এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনা করার কাজে সে এসব অস্ত্র ব্যবহার করে আসছিল।

তার বিরুদ্ধে খিলগাঁও-রামপুরা থানায় ৪টি হত্যা মামলা, ৪টি অস্ত্র ও মাদক মামলা, ১টি দস্যুতা মামলাসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

জব্দ করা অস্ত্র ও মাদক অস্ত্র উদ্ধারের ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের