রাজধানীতে দুই শিশু যৌন নির্যাতনের শিকার, অভিযুক্তরা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ০০:০৯আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০০:০৯

রাজধানীর মিরপুর ও দক্ষিণখানে পৃথক ঘটনায় দুই শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে সংশ্লিট থানার পুলিশ।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পারুল খান জানিয়েছেন, মিরপুরের বড়বাগ এলাকায় শিশুটির একটি মা মেসে কাজ করেন। মাঝেমধ্যেই শিশুটিকে সেখানে নিয়ে যান।

গত ১৯ অক্টোবর শিশুটিকে নিয়ে কাজে যান। সেখানে পাশেই হোমিও ওষুধ বিক্রি করেন আব্দুল কাদের (৫৫) নামে এক ব্যক্তি। শিশুটি তাকে নানা বলে ঢাকতো। ওই দিন শিশুটি খেলা করছিল, তখন ওই হোমিও ওষুধ বিক্রেতা তাকে আদর করার নামে যৌন নির্যাতন করে। বিষয়টি তার মা প্রথমে বুঝতে পারেননি। পরে শিশুটির অসুস্থতা বোধ করলে তাকে জিজ্ঞাসা করলে সে তার মাকে জানায়। পরে তার মা থানায় অভিযোগ করেন।

এসআই বলেন, ‘আমরা শারীরিক পরীক্ষা জন্য ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)ভর্তি করেছি। অভিযুক্ত আব্দুল কাদেরকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।

অপর দিকে, দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিজিয়া খাতুন জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে বাড়ির মালিক মুক্তা বেগম ভাড়াটিয়া কিশোরী (১৫) কে বলেন, একই এলাকার প্রতিবেশী আলামিন (২৫) এর কাছ থেকে একশত টাকা নিয়ে আসো। পরে কিশোরী কিছুই বুঝতে পারেনি, সে পাশেই একটি পরিত্যক্ত বাড়িতে যায়। সেখানে আলামিন তাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে, সে বাধা দিতে জোরাজুরি করায় প্রথমে মারধর করে, এক পর্যায় জোরপূর্বক ধর্ষণ করেন। সে সময়ে আলামিনের দুই সহযোগী গেইটে পাহারা দেয়। পরে কিশোরী নিজেই থানায় এসে মামলা করেন।

তিনি বলেন, আমরা অভিযুক্ত আলামিনকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছি। আর ভিকটিম কে শারিরীক পরিক্ষার জন্য ঢামেক হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে।

/এআইবি/এআরআর/জেজে/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের