অর্ধশত গাছের চারা রোপণের শর্তে আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ২২:৩৪আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:৩৮

গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের গাছ কাটার অভিযোগে দায়ের করা মামলায় একজন আসামিকে ৫০টি গাছের চারা রোপণের শর্তে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তার আবেদনের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

আদালতে শুনানির সময় আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মোতালেব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। তিনি বলেন, ‘বন বিভাগের গাছ কাটা সংক্রান্ত মামলায় একই শর্তে সম্প্রতি আরও কয়েকজন আসামিকে জামিন দেওয়া হয়েছে।’

বন বিভাগের গাছ কাটার অভিযোগে গত ২৫ মে গাজীপুরের কালিয়াকৈর থানায় মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে একটি মামলা হয়। তিনি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। এর শুনানিতে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
খাল খননের অজুহাতে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ
গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাস্তার জন্য কাটা হলো ৩০টি গাছ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী