মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবেদন পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৪:১৮ আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪:১৮

রাজধানীর গুলশানে বিলাসবহুল ফ্ল্যাটে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো। রবিবার (২১ নভেম্বর) এটি দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রতিবেদন জমা দেননি। তাই প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর দিনটি আজ ধার্য করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত।

গুলশান-২ নম্বর এভিনিউর ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বি/৩ ফ্ল্যাটে একা থাকতেন মুনিয়া। চলতি বছরের মার্চে এক লাখ টাকা মাসিক ভাড়ায় তিনি ওই বাসায় ওঠেন। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গত ৬ সেপ্টেম্বর মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আট জনের বিরুদ্ধে মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে আদালতে মামলা করেন। এরপর এটি এজাহার হিসেবে গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে গুলশান থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত।

মুনিয়া মিরপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মৃত শফিকুর রহমান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দীঘি এলাকায়।

/এমএইচজে/জেএইচ/
সম্পর্কিত
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের জামিন মেলেনি 
চিত্রনায়িকা শিমু হত্যা: নির্দোষ দাবি করলেন স্বামীসহ দু’জন
ট্রাকচালক হোসেন হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
সর্বশেষ খবর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
অন্ধ্র উপকূলের কাছাকাছি ‘অর্ণব’, ৪ রাজ্যে সতর্কতা
অন্ধ্র উপকূলের কাছাকাছি ‘অর্ণব’, ৪ রাজ্যে সতর্কতা
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি