কামরাঙ্গীরচরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৬, ১৮:৩৪আপডেট : ১৬ জুন ২০২৬, ১৮:৩৪

রাজধানীর কামরাঙ্গীরচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৭) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— মো. পরান (২০) ও  মো. ইমরান (২০)। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়।

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তার আত্নীয়-স্বজন তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ঘটনায় জড়িতরা যেন গা-ঢাকা দিতে না পারে, সে লক্ষ্যে পুলিশ বিভিন্ন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
লালমনিরহাটে শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা: বাবা-ছেলে গ্রেফতার
পুলিশের ওপর হামলার পর আদিতমারীর ওসিকে তাৎক্ষণিক প্রত্যাহার
বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
লালমনিরহাটে শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা: বাবা-ছেলে গ্রেফতার
লালমনিরহাটে শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা: বাবা-ছেলে গ্রেফতার
আইডিআরএ’র প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
আইডিআরএ’র প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
আধুনিক হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার: স্থানীয় সরকারমন্ত্রী
আধুনিক হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার: স্থানীয় সরকারমন্ত্রী
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ