ঘরে তৈরি মাংসের কিমা

লাইফস্টাইল ডেস্ক
২৫ আগস্ট ২০১৮, ১৪:০০আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৪:১০
image

কাবাব কিংবা বার্গার বানাতে চাইলে প্রয়োজন মাংসের কিমার। মাংসের কিমা দিয়ে আরও অনেক মজাদার রান্না করা যায়। যেহেতু কোরবানির অনেক মাংস পড়ে আছে ফ্রিজে, সেহেতু খুব সহজে মাংসের কিমা করে নিতে পারেন ঘরেই। জেনে নিন কীভাবে কিমা বানাবেন।

মাংসের কিমা
কিমা তৈরি করার জন্য এমন মাংস নেবেন যেখানে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত চর্বি আছে। গরু কিংবা খাসির মাংসের কিমা করতে চাইলে ঘাড়ের দিকের মাংস নিন। মুরগির মাংসের কিমা করতে চাইলে রানের দিকের মাংস নেওয়াই ভালো। এতে কিমা অতিরিক্ত শুষ্ক হয় না। মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন ভালো করে। শুকনা তোয়ালে বা কাপড় দিয়ে চেপে চেপে মুছে নিন। ছোট ছোট টুকরা করে কাটুন মাংস। একটি ট্রেতে এক লেয়ারে মাংসের টুকরা বিছিয়ে ডিপ ফ্রিজে ১ থেকে ২ ঘণ্টা রাখুন। মাংস শক্ত হয়ে গেলে বের করে চপারের সাহায্যে কিমা তৈরি করুন। চাইলে গ্রিন্ডারেও গ্রিন্ড করতে পারেন। সেক্ষেত্রে গ্রিন্ডার শক্তিশালী হওয়া জরুরি। চপারে কিমা তৈরি করলে কাপের তিনভাগের এক ভাগ মাংস নেবেন। প্রয়োজন মতো সময় নিয়ে কিমা তৈরি করুন। চাইলে একদম ছোট টুকরার কিমা তৈরি করতে পারেন। একটু বড় করেও কিমা বানানো যায়। রেসিপি অনুযায়ী বানিয়ে ফেলুন মাংসের কিমা।  

তথ্য ও ছবি: সেলিনা রহমান

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম