ফুড ট্রেন্ড-২০১৯

কৃত্রিম মাংসের তৈরি বার্গার ছিল আলোচনায়

আহমেদ শরীফ
৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:৩০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৩
image

বিশ্বজুড়ে খাবার নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ইয়েলপ তাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে ১৫ বছরের বিভিন্ন ফুড ট্রেন্ডের কথা জানিয়েছে। সে হিসেবে বিদায়ী ২০১৯ সালের ফুড ট্রেন্ড নিয়েও আছে তাদের গবেষণা। গেল বছরে ওট মিল্ক, স্বাস্থ্যকর উপাদান সিবিডি সমৃদ্ধ খাবার, ইমপসিবল বার্গার, আকাই বোলস, স্ট্রিট কর্ন এসব খাবার ছিলো উন্নত বিশ্বের পছন্দের তালিকায়। এছাড়া যেসব খাবার গেল বছরে বিশ্বজুড়ে জনপ্রিয় ছিল সেগুলো কী কী জেনে নিন।

কৃত্রিম মাংসের তৈরি বার্গার
কৃত্রিম মাংস

কারখানায় তৈরি মাংস ছিলো ২০১৯ এর অন্যতম আকর্ষণ। সেই মাংস দিয়ে ইমপসিবল বার্গার নামের যে বার্গার তৈরি হয়, তার চাহিদা ছিল বেশ। ফাস্টফুড চেইন ‘বার্গার কিং’ এ ধরনের মাংসের তৈরি বার্গার বিক্রি করেছে। বিশ্বের অনেক দেশেই এই কৃত্রিম মাংসের চাহিদা বেড়েছে।
বোন ব্রোথ
বিদায়ী বছরে আরেকটি  ফুড ট্রেন্ড ছিল বোন ব্রোথ বা পশুর হাড়ের তৈরি জুস। বিভিন্ন দেশের মানুষ এই বোন ব্রোথ তাদের খাবার বা অন্য স্যুপের সাথে যোগ করে খেয়েছেন।
ওট মিল্ক
এ বছরে ওট মিলের উত্থান ছিল বলা চলে। বাজারে আমন্ড মিল্ক, কোকোনাট মিল্ক, রাইস মিল্কের পর নতুন সংযোজন হলো ওট মিল। গরুর দুধের বিকল্প হিসেবে এই পানীয় বেশ সমাদৃত হয়।

কিটো ফ্রেন্ডলি খাবার
কিটো ফ্রেন্ডলি খাবার
বছরের অন্যতম খাবার ট্রেন্ড ছিল কিটো ফ্রেন্ডলি খাবার। ওজন কমিয়ে সুস্থ থাকতে কম কার্বোহাইড্রেট ও বেশি ফ্যাটযুক্ত কিটো ফ্রেন্ডলি খাবারে বিশ্বের বেশিরভাগ সুপার মার্কেট ছিল সয়লাব।
স্ট্রিট কর্ন
চিলি পাউডার, লেবুর জুস ও কটিজা চিজের সংমিশ্রণে মেক্সিকান স্ট্রিট কর্ন ফুড বিশ্বের অনেক দেশেই জনপ্রিয়তা পায়। 

/এনএ/
সম্পর্কিত
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
রাজকীয় স্বাদের বিন্দি কাবাব
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম